শেয়ার করে পাশে দাঁড়ান
যোগাযোগ
বিস্তারিত বিবরণ
নিখোঁজ ছেলের বিবরণ ও প্রাসঙ্গিক তথ্য:
* নিখোঁজের বছর: ২০০৬ সাল
* নিখোঁজের স্থান: সিলেট শহর (স্কুলের সামনে থেকে)
* স্কুল ও শ্রেণী: পুলিশ লাইন স্কুল, সিলেট শহর (চতুর্থ শ্রেণীর ছাত্র, ডে শিফট)
* বাবার নাম: মোস্তাক আহমেদ চৌধুরী
* মায়ের নাম: আমেনা চৌধুরী
* বর্তমান অবস্থা: গত ২০ বছর ধরে নিখোঁজ (অপহরণের পর থেকে কোনো সন্ধান মেলেনি)
স্কুল থেকে আনতে দেরি হওয়ার সুযোগে অপহরণকারীরা তাকে নিয়ে যায়।
অপহরণকারীরা মোটা অংকের মুক্তিপণ দাবি করেছিল, যা জোগাড় করতে তার বাবা অনেক সম্পত্তি বিক্রি করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অপহরণের খবর পৌঁছে যাওয়ার পর অপহরণকারীরা তাকে আর ফেরত দেয়নি।
ঘটনার পর মাসিয়াতের মা আমেনা চৌধুরী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
২০০৬ সালে আমাদের চোখের মণি মাসিয়াতকে কিডন্যাপ করা হয়েছিল সিলেট শহর থেকে…..
ছোট্ট মাসিয়াত তখন চতুর্থ শ্রেণীর ছাত্র পড়াশোনা করতো সিলেট শহরের পুলিশ লাইন স্কুলে।ডে শিফটে পড়তো মাসিয়াত যেদিন কিডন্যাপ হয়েছিল স্কুল থেকে আনতে দেরী হয়েছিল সেই সুযোগে স্কুলের সামনে থেকে নিয়ে যায় অপহরণ কারীরা।
মাসিয়াতের ওপর অনেক নির্যাতন করেছিল অপহরণকারীরা,ওরা দাবী করেছিল মোটা অংকের মুক্তিপন সেই টাকা সংগ্রহ করতে বহু সম্পত্তি বিক্রি করে মাসিয়াতের বাবা মোস্তাক আহমেদ চৌধুরী।
দুঃখজনক বিষয় হলো আইনশৃঙ্খলা বাহিনীর নিকট মাসিয়াত অপহরণের খবর পৌঁছে যাওয়ায় মাসিয়াতকে আর ফেরত দেয়নি অপহরণকারীরা।
মাসিয়াত গত ২০ বছর ধরে নিখোঁজ আমরা জানিনা আদৌ তাঁকে অপহরণ কারীরা বাঁচিয়ে রেখেছে নাকি মেরে ফেলেছে।
মাসিয়াত চৌধুরী হারিয়ে যাওয়ার পর ওর মা আমেনা চৌধুরী মানসিক অসুস্থতা হয়ে পড়েন।
একবার ভাবুন তো আমাদের মতো আপনার সন্তানটির ভাগ্যে যদি এমন ঘটতো কেমন কষ্ট হতো।আমরা ভীষণ কষ্টে আছি গত ২০ বছরে এই শোক কাটাতে পারিনি।
আপনারা পোস্ট টা গুরুত্বের সাথে শেয়ার এবং কমেন্ট করুন যাতে রাষ্ট্র খুঁজে দেয়ার দায়িত্ব নেয়।
আপনি কি কাউকে খুঁজছেন? নাকি কোনো নিখোঁজ সংবাদ দিতে চান?
নিখোঁজ প্রিয়জনের তথ্য খুঁজতে নিচের “খুঁজুন” বাটনে ক্লিক করুন অথবা নতুন কোনো বিজ্ঞপ্তি দিতে “বিজ্ঞপ্তি দিন” বাটনে ক্লিক করুন। আপনার একটি ছোট পদক্ষেপ ফিরিয়ে দিতে পারে কারো হারানো হাসি।
সর্বশেষ বিজ্ঞপ্তিগুলো

Jan 1, 2006
পুলিশ লাইনস এরিয়া, সিলেট শহর
৪র্থ শ্রেণীর ছাত্রকে স্কুল থেকে অপহরণ, ২০ বছরেও মেলেনি সন্ধান। ছেলে হারানোর বেদনায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন মা। আপনার একটি শেয়ার ২০ বছরের প্রতীক্ষার অবসান ঘটাতে পারে।





